আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লা শহিদ

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ।

সোমবার (৭ জুন) ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

সাধারণ পরিষদের ভোটে অংশ নেয় ১৯১ দেশ। যদিও সদস্য রাষ্ট্র ১৯৩। সংখ্যাগরিষ্ঠদের ভোটে নির্বাচিত আবদুল্লা শহিদ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এই ভোটে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী ছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ডা. জালমে রাসসুল। তিনি পান মাত্র ৪৮ ভোট।

প্রতিবার পৃথক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে জাতিসংঘে। নিয়ম অনুযায়ী ৭৬তম অধিবেশনের সভাপতি হওয়ার কথা এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে। নিয়ম মেনেই মালদ্বীপের আবদুল্লা সভাপতি হলেন।

আবদুল্লা শহিদ তুর্কি কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন। করোনা মহামারির মধ্যে ২০২০ সালে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ভোলকান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা