আন্তর্জাতিক

১৬ স্ত্রী, ১৫১ সন্তান থাকতেও ফের বিয়ের ইচ্ছা!

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের মিসহেক নয়নডোরো ৬৬ বছর বয়সী বৃদ্ধ। এই মুহূর্তে তার সংসারে রয়েছে ১৬ স্ত্রী এবং ১৫১ সন্তান। এরপরও তিনি ফের বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি চান ১০০ জন স্ত্রী এবং কমপক্ষে ১,০০০ সন্তানের সংসার গড়তে!

জানা গেছে, সাবেক এই সেনাকর্মী এতগুলো স্ত্রী ও সন্তান নিয়ে ভালোই আছেন।

মিসহেক দাবি করেন, এতগুলো সন্তান আদতে তার ঘরে অভাব দূর করতে সাহায্যই করে। আর স্ত্রীরা নিত্যনতুন খাবার রান্না করে খাওয়ান। সকলের রান্নার মধ্যে যারটা সবচেয়ে ভালো হয়, সেটাই খান মিসহেক। বাকিগুলো বাতিল! রাজকীয় জীবন বোধহয় একেই বলে!

স্ত্রীদের নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি আরও বলেন, এত সতীন নিয়ে ঘর করা নিয়ে স্ত্রীদেরও তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

এখন তার দুই স্ত্রী সন্তানসম্ভবা, ফলে মিসহেকের ঘরে নতুন অতিথি এলো বলে!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা