আন্তর্জাতিক

কুয়েতে ইসরায়েলি পতাকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন কুয়েতের শত শত মানুষ।

বুধবার (১৯ মে) রাজধানী কুয়েত সিটিতে বিক্ষোভ-সমাবেশ করেন তারা।

এ সময় ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগের পাশাপাশি নিরীহ ফিলিস্তিদের ওপর হামলাকারী দখলদার ইসরায়েলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান করোনাভাইরাস মহামারির কারণে কুয়েতে কঠোর বিধিনিষেধ জারি থাকলেও বুধবার রাজধানী কুয়েত সিটিতে একত্রিত হয়ে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও দখলদারিত্বের প্রতিবাদ জানান শত শত বিক্ষোভকারী।

অবশ্য প্রয়োজনীয় করোনা বিধিনিষেধ মেনে কেবল পায়ে হেঁটে মানুষকে ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অনুমতি দেয় দেশটি।

এ সময় বিক্ষোভকারীরা ‘ডেথ টু ইসরায়েল’ বা ইসরায়েলের মৃত্যু ঘোষণার স্লোগান দেন এবং ইহুদি রাষ্ট্রটির পতাকায় আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি বাতিলের দাবিও জানান তারা।

ওসামা আল-জায়েদ নামে ৪৩ বছর বয়সী কুয়েতের এক রাজনৈতিক কর্মী বলেন, ‘জিসিসি (গালফ কো-অপরাশেন অর্গানাইজেন)-এর অন্তর্ভুক্ত বন্ধু দেশগুলোর প্রতি আমরা এই বার্তা দিতে চাই যে, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে কোনো লাভ হবে না।

এটা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেবল হত্যাকারীদের হাতকেই শক্তিশালী করবে।’

৩০ বছর বয়সী কুয়েতি নাগরিক জাহরা হাবিব বলছেন, ‘ফিলিস্তিন এবং পবিত্র আল-আকসা মসজিদ আমাদের অন্তরে আছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের যেকোনো প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি।’

এছাড়া অন্য আরেকটি বিক্ষোভ থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলার দাবি জানান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে কুয়েতে অবস্থানরত প্রবাসীরাও অংশ নিয়েছিলেন।

সাননিউজ/এএসএম/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা