আন্তর্জাতিক

করোনা রোগী হাসপাতালে ভর্তি না করায় ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে করোনা রোগীকে হাসপাতাল ভর্তি না করায় হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠেছে। কলকাতার বেহালা এলাকায় হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য দফতরের অনুমতি না থাকায় রোগী ভর্তি করা যাবে না বলে জানান তারা। এ নিয়েই হাসপাতাল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় রোগীর পরিবারের। এ সময় হাসপাতালের একাধিক ওয়ার্ডে ভাঙচুর চালায় রোগীর পরিবার।

অনিবার্য কারণে রোগী ভর্তি বন্ধ, এই মর্মে হাসপাতালে নোটিশ টানানো হয়। করোনা পরিস্থিতিতে চিকিৎসা গাফিলতি, বিল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে বেহালার ওই হাসপাতালের বিরুদ্ধে। এ অভিযোগ পাওয়ার পরই স্বাস্থ্য কমিশনের নির্দেশে ওই হাসপাতালে রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ পশ্চিমবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৫১ জন। রাজ্যে সুস্থতার হা ৮৭.৮১ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯০ হাজার ৮৬৭। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪৩ জন। মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭৩৩। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৯১।

সাননিউজ/এএসএম/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা