আন্তর্জাতিক

পতাকা উড়িয়ে ফিলিস্তিনি শিশুদের পাশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বর্বরতা চলছে টানা দশম দিনের মতো। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলের এই আগ্রাসনে ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহীম, রুবেল হোসেনরাও নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি।

ফিলিস্তিনিদের সমর্থনের মিছিলে এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই সাবেক অলরাউন্ডার।

টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে। ’

উর্দুতে লেখা এ বার্তায় সাহস জুগিয়ে আফ্রিদি বলেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়। ’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা