আন্তর্জাতিক

পাত্রী সংকটে চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনে অবিবাহিত পুরুষের সংখ্যা এখন ৩ কোটি (৩০ মিলিয়ন)। যা কোনো কোনো দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। বিপুলসংখ্যক এই বিবাহযোগ্য পাত্রের তুলনায় পাত্রীর সংখ্যা অনেক কম।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিদ্যমান পরিস্থিতিতে দেশটিতে লিঙ্গ বৈষম্য শিগগিরই কমার কোনো সুযোগ নেই। দেশটির সপ্তম জনসংখ্যা শুমারিতে এ তথ্য উঠে এসেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়েছে, চীন দীর্ঘদিন ধরে ছেলেশিশুদের ক্ষেত্রে অগ্রাধিকার বজায় রেখেছে এবং সাম্প্রতিক পরিসংখ্যান সত্ত্বেও মেয়েশিশু জন্মের হার মাত্র কিছুটা বৃদ্ধির পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে লিঙ্গ বৈষম্যের সমস্যা খুব দ্রুত সমাধান হবে না।

এএনআই’র চীনের জাতীয় পরিসংখ্যার ব্যুরো এনবিএসের জনসংখ্যা শুমারি অনুযায়ী, গত বছর ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) ছেলেশিশু জন্মগ্রহণ করেছে। এ সময় প্রতি ১০০ জন মেয়েশিশুর অনুপাতে ১১১ দশমিক ৩ জন ছেলেশিশু জন্ম নিয়েছে।

২০১০ সালে এই রেশিও ছিল ১১৮ দশমিক ১ থেকে ১০০ জন। চীনে নারীপ্রতি সন্তান জন্মদানের হার ১ দশমিক ৩ জন; যেখানে স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রতি নারীর সন্তান জন্মদানহার থাকা উচিত ২ দশমিক ১ জন।

স্টুয়ার্ট গিয়েটেন-বাসটেন বলেছেন, ‘সাধারনত চীনের পুরুষরা নিজেদের চেয়ে অনেক কম বয়সী মেয়ে বিয়ে করে। কিন্তু বয়স্ক জনসংখ্যার হার বেশি থাকার কারণে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, চীনা পরিবারগুলোয় মেয়ের তুলনায় ছেলেশিশু কামনা করা হয় বেশি।

বর্তমানের মেয়েশিশুরা যখন বিয়ের উপযুক্ত হবে তখন চীনে সম্ভাব্য কনের সংকট সৃষ্টি হবে বলে জানিয়েছেন অধ্যাপক জর্ন অ্যালপারম্যান। তিনি বলেন, ‘গত বছর যে ১২ মিলিয়ন শিশু জন্মগ্রহন করেছে তাদের মধ্যে ছয় লাখ ছেলে বড় হওয়ার পর বিয়ের জন্য মেয়ে খুঁজে পাবে না।’

চীনে ১৯৭৯ সালে এক-শিশু নীতি প্রণয়ন করা হয় এবং তা ২০১৬ সালে প্রত্যাহার করা হয়। এ সময়টিতে ছেলেশিশুর প্রত্যাশায় যৌন-নির্বাচিত গর্ভপাতের হারও বেড়ে যায় বলে জানিয়েছেন জনসংখ্যাতত্ত্ব বিষয়ক অধ্যাপক জিয়াং কোয়ানবাও।

নিম্নবিত্তের পুরুষদেও পক্ষে কনে খুঁজে পাওয়া আরও কঠিন উল্লেখ করে অধ্যাপক কাই ইয়ং উল্লেখ করেন, তারা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা