আন্তর্জাতিক

ইসরায়েলি হত্যাকাণ্ডে হতবাক জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় হতাহতের ঘটনায় হতবাক হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একইসঙ্গে গাজা থেকে ইসরায়েলে চালানো রকেট হামলায় হতাশ হয়েছেন তিনি। খবর আনাদুলুর।

রোববার (১৬ মে) জাতিসংঘ নিরাপত্ত পরিষদে (ইউএনএসসি) দেওয়া এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব ইসরায়েল এবং লিফিস্তিনকে ‘রক্তপাত, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ’ অবসান ঘটিয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্তমান সংঘাত একেবারেই ভীতিকর। চলমান সহিংসতা কেবল মৃত্যু, ধ্বংস এবং হতাশার চক্রকে স্থায়ী করছে এবং সহাবস্থান ও শান্তির যে আশা তা প্রত্যাখ্যান করে আরও দূরে ঠেলে দিচ্ছে।’

ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত এবং গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইউএনএসসি তৃতীয়বারের মতো বৈঠক করেছে।

গুতেরেস বলেন, ‘একদিকে রকেট ও মর্টার এবং অন্যদিকে বোমা হামলা বন্ধ করতে হবে।’

জাতিসংঘ যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করছে জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, উত্তপ্ত বক্তৃতার অবসান এবং ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করা সবপক্ষের নেতাদের দায়িত্ব।’

গুতেরেস বলেন, নারী ও শিশুসহ ফিলিস্তিনি নিহতের ঘটনায় তিনি ‘হতবাক’। একইসঙ্গে গাজা থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে তিনি ‘হতাশ’।

জাতিসংঘের প্রধান সতর্ক করে বলেন, চলমান সংঘাত কেবল ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্যই নয়, পুরো অঞ্চলকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এবং পুরো অঞ্চলের জন্য একটি নতুন বিপদ তৈরি করতে পারে।

গত সোমবার (১০ মে) থেকে ইসরায়েলের চালানো হামলায় এ পর্যন্ত ৫২ শিশু ও ৩১ নারীসহ ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ২২৫ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা