আন্তর্জাতিক

বাইডেনের ঈদ অনুষ্ঠান বর্জন মুসলমানদের

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠান বর্জন করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি মুসলিম অ্যাডভোকেসি গোষ্ঠী। তাদের অভিযোগ, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় সহায়তা, সমর্থন ও ন্যায্যতা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রোববার (১৬ মে) একটি ভার্চ্যুয়াল ঈদ অনুষ্ঠানের আয়োজন করেন জো বাইডেন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি।

মুসলিম অ্যাডভোকেসি গোষ্ঠীগুলোর অভিযোগ, সহিংসতা বাড়াতে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন।

এক বিবৃতিতে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, গাজায় নিরপরাধ নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বর্ণবাদী সরকার নির্বিচারে বোমা বর্ষণে যখন বাইডেন প্রশাসন সরাসরি সহায়তা, সমর্থন ও ন্যায্যতা দিচ্ছে, তখন তাদের সঙ্গে ঈদ উদযাপনে আমরা স্বস্তি বোধ করছি না।

তিনি বলেন, এই অন্যায় বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ব রয়েছে। আমরা তাকে ভুক্তভোগীদের পক্ষে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি।

শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন, হামাসের রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ইসরায়েলের বিভিন্ন শহর ও নগরে রকেট হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

গাজায় সামরিক অভিযান বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতিবছর ৩৪০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়ে আসছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা