আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে বাড়ছে লাশের সারি

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় সপ্তাহের মতো চলছে স্বাধীন ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের হামলা। আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে এ হামলা বন্ধের ডাক এলেও কোনো কর্ণপাত করছে না বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।

অবরুদ্ধ গাজায় অনবরত ইসরায়েলি হামলা নিয়ে বিশ্ববাসী উদ্বেগ প্রকাশ করেছে। রোববার (১৬ মে) ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের মধ্যে ১০ জন শিশু।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক টুইট বার্তায় উভয়পক্ষকে যুদ্ধ থামাতে বলেছেন। ইসরায়েল, গাজা ও পশ্চিম তীরের মধ্যকার হামলা নিয়ে সৌদি আরব, কাতার ও মিসরের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, সব পক্ষকেই উত্তেজনা হ্রাস করতে হবে। এই সহিংসতা অবিলম্বে শেষ হওয়া উচিত।

রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি যুদ্ধবিরতি চায়, তবে তারা সমর্থন দিতে প্রস্তুত।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখবে, যাতে হামাসের ভবিষ্যত আক্রমণ ঠেকানো যায়।

রোববার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা জন্য যতক্ষণ দরকার ততক্ষণ অভিযান পরিচালনা করব।

রোববার দিবাগত মধ্যরাতে হামাস দক্ষিণ ইসরায়েলের বেরশেবা ও আশকেলন শহরে রকেট হামলা চালায়। অপরদিকে ইসরায়েলি বাহিনীও বেশ কিছু বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের গোয়েন্দা কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৯৭ জন মারা গেছেন, যার মধ্যে ৫৮ জন শিশু ও ৩৪ জন নারী রয়েছে। আর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ ইসরায়েলি বাসিন্দা নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু। সূত্র : রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা