আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়েছেন বাইডেন  

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি আগ্রাসন নয়, বরং ইসরায়েলিদের জন্য ফিলিস্তিনিদের দেয়া পাল্টা জবাবে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কপালে। ফিলিস্তিনের ৬৭ জন মৃত্যু নয়, ইসরায়েলের ৭ জনের মৃত্যুর জন্য মন কাঁদছে বাইডেনের।অন্য বিষয়ে মতপার্থক্য থাকলেও ইসরায়েল ইস্যুতে পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই সুরে কথা বলছেন তিনি। ট্রাম্পের মতো বাইডেনও মনে করছেন, ইসরায়েল কেবল আত্মরক্ষার খাতিরেই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে।

মাত্র একদিন আগেই বাইডেন প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, নতুন প্রেসিডেন্টের দুর্বলতার কারণেই তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল হামলার শিকার হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট বলেছেন, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় ছিল, কারণ তখন ইসরায়েলের শত্রুরা জানত, যুক্তরাষ্ট্র শক্তভাবে ইসরায়েলিদের পাশে রয়েছে আর তারা হামলার শিকার হলে মোক্ষম জবাব দেয়া হবে। কিন্তু বাইডেনের আমলে বিশ্ব ক্রমেই সহিংস এবং অস্থিতিশীল হয়ে উঠছে। এর কারণ বাইডেনের দুর্বলতা এবং ইসরায়েলের প্রতি সমর্থনের অভাব, যা আমাদের মিত্রদের নতুন হামলার মুখে ঠেলে দিচ্ছে।

ট্রাম্পের এই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই তার সঙ্গে সুর মিলিয়েছেন জো বাইডেন। উপরন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে সরাসরি ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা