আন্তর্জাতিক

গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে হামাসের দূরনিয়ন্ত্রিত ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনা। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১২মে) ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেতিভ হা’আসারা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছিল, তারা ইসরায়েলি বাহিনীর একটি গাড়িতে কর্নেট মিসাইল হামলা করে তিনজনকে আহত করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে, আহত তিন সেনার মধ্যে একজন মারা গেছেন। বাকিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গেলে সেখানেও হামাস মর্টার হামলা চালায় বলে দাবি করেছে তারা।

এদিকে, বুধবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদাররা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪টি শিশু ও তিনজন নারী রয়েছেন।

গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

তিনি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামলা অব্যাহত রাখবে এবং দীর্ঘমেয়াদে পূর্ণ নীরবতা নিয়ে আসবে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, যুদ্ধ আরও তীব্র হবে বলে মনে করছেন তিনি।

হামাস যুদ্ধবিরতি চাইতে পারে এমন খবরের বিষয়ে প্রশ্ন করলে এ ইসরায়েলি কমকর্তা বলেন, মনে হয় না আমার কমান্ডাররা এসব জানেন, অথবা এতে আগ্রহী।

সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা