আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : এখনো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার (১২ মে) ভোরে গাজার একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বহুতল ভবন ধ্বংস করেছে তারা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ৩৫ জন নিহতের মধ্যে দশ জন শিশুও রয়েছে। সোমবার আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে বিমান হামলা চালায় হামাস। তারপরই গাজায় ধারাবাহিকভাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। অপরদিকে হামাসের হামলায় অন্তত ৩ ইসরায়েলির মৃত্যু হয়েছে।

গত শুক্রবার থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কয়েকদিন ধরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমনকি মসজিদের ভেতরেও টিয়ার মেল ও গ্রেনেড ছোড়ে ইহুদিবাদী সেনারা। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

আল আকসায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আল্টিমেটাম দেয় হামাস। সেই সময়ের পর ইসরায়েলি বাহিনী হামলা চালালে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস। এরপর গাজায় মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারও কয়েকশ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করেও কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে।

দুই পক্ষের সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আল আকসায় হামলায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে তিনি একাধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

জেরুজালেমে ইসরায়েলের হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসলেও তারা কোনো বিবৃতি দিতে পারেনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা