আন্তর্জাতিক

মানুষের হাড়গোড় দিয়ে বানানো হয়েছে যে গির্জা!

আন্তর্জাতিক ডেস্ক: সারি সারি সাজানো মানুষের মৃতদেহ আর হাড়গোড়। গা ছমছমে এক গির্জা। সেখানে ঢুকলেই দেখা যাবে মৃতদেহ আর হাড়গোড়। মূলত গির্জাটির ভেতর দিককার দেয়ার এবং ছাদ সাজাতে ব্যবহার করা হয়েছে এসব হাড়গোড়।

শুধু তাই নয়, ছাদ থেকে যে বিরাট এক ঝাড়বাতি ঝুলছে সেটাও আবার তৈরি হয়েছে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দিয়েই। যে শহরে এই গির্জা, তার নাম ‘কুতনা হোরা’। চেক প্রজাতন্ত্রের সাজানো গোছানো একটি শহর। পর্যটকরা সেখানে যান বিখ্যাত সেডলেক ওসারি বা কঙ্কালের গির্জা দেখতে। প্রায় ৪০ থেকে ৭০ হাজার মানুষের হাড়গোড় দিয়ে বানানো হয়েছে গির্জাটির ভেতরের অনেক জিনিসপত্র।

ইতিহাস অনুসারে, যে জায়গায় গির্জা বানানো হয়েছে অতীতে সেখানে ছিলো ছোট একটি কবরস্থান। ১২০০ সালের দিকে এক পাদ্রী জেরুজালেম থেকে কিছু মাটি সংগ্রহ করে এনে ওই কবরস্থানে ছড়িয়ে দেন।

এরপর ওই এলাকার মানুষ পূণ্যলাভের আশায় মৃত্যুর পর সেখানে সমাহিত হওয়ার প্রার্থনা করতো। ধীরে ধীরে স্থানটি একটি ‘পবিত্র সমাধিক্ষেত্র’ হয়ে ওঠে।

১৪০০ সালের দিকে ইউরোপে কালো জ্বরের কারণে যাদের, মৃত্যু হয় তাদের অনেককেই কুতনা হোরার ওই কবরস্থানে সমাধিস্থ করা হয়। এক সময় সমাধিক্ষেত্রটিতে নতুন করে কাউকে সমাহিত করার জায়গা না থাকায় পরে একটি গির্জা নির্মাণ করে সমাহিত করা হতো মৃতদের।

১৫০০ সালের দিকে মাথার খুলি ও হাড় গির্জায় সজ্জিত করে রাখার দায়িত্ব দেয়া হয় এক খ্রিস্টান মঠকে। মৃতদের অসম্মান যাতে জানানো না হয়, সেজন্য ছবি তুলতে গেলেও অনুমতি নিতে হয় এখানে।

প্রতি বছর অন্তত চার লাখ পর্যটক এই বিশেষ রোমাঞ্চকর গির্জা দেখতে শহরটিতে যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা