আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণের ভারতের পশ্চিমবঙ্গে আজ (বৃহস্পতিবার, ৬ মে) থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীদের একাংশ। নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ দিনের জন্য পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

নবান্নের বিজ্ঞপ্তিতে ১৪ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ থাকার কথা বলা হলেও ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এ রাজ্যের সব লোকাল ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে থেকেই পশ্চিমবঙ্গের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে কমেছিল ট্রেনের সংখ্যা। এখন লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হচ্ছে। শপিংমল,স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে। ৫০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান করা যাবে। এজন্য অনুমতি নিতে হবে। এবার ভার্চুয়ালি রবীন্দ্র জয়ন্তী করা হবে।

দেশটির স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সম্পূর্ণ লকডাউন না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে আরও যেসব বিধিনিষেধ থাকছে, একনজরে জেনে নিন...

* সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
* বাস ও মেট্রোর সংখ্যা সংখ্যায় অর্ধেক হবে।
* স্বর্ণালঙ্কারের দোকান দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
* বিমানে যাতায়াতে কোভিড রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক।
* বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফর্ম হোম করতে হবে।
* শপিং মল, জিম, রেস্তরাঁ ও বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
* সকাল ৭টা থেকে সকাল ১০টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে।
* দূরপাল্লার ট্রেন ও আন্তঃরাজ্য বাস চলাচলে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা