আন্তর্জাতিক

স্টেডিয়াম যখন করোনার হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে ভারতের রাজ্যজুড়ে হাসপাতালগুলোতে দেখা গেছে শয্যার সংকট। এ সংকট মোকাবিলায় কলকাতার সল্টলেক অবস্থিত স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এই স্টেডিয়ামে ২০০-রও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করবে আমরি হাসপাতাল। রাজ্যজুড়ে বেডের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে হাসপাতালগুলোয় শয্যা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে মৃত্যু হচ্ছে অনেকের। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার।

অস্থায়ীভাবে স্টেডিয়ামের ভেতরে তৈরি এই হাসপাতালে আপাতত ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শয্যার সংখ্যা ২১০টি। তবে এখানে থাকছে না কোনো ইন্টেভসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে করোনার টিকাদান কর্মসূচিও চলবে। আর রাজ্য সরকারের সঙ্গে ওই কাজে সহায়তা করবে আমরি হাসপাতাল।

আমরি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত মিলবে না সেখানে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা সংকট দেখা দেয়। এ জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে করোনা চিকিৎসার জন্য গড়ে তোলে রাজ্য সরকার। কয়েক দিন আগে যাদবপুর স্টেডিয়ামকেও করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল।

সেখানেও ২০০ বেড নিয়ে চিকিৎসাও শুরু হয়েছে। সেখানে রাজ্য সরকারকে সহায়তা করছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল।

এর আগে থেকে ইডেন গার্ডেন সেফ হাউস হিসেবে ব্যবহার হচ্ছিল। বর্তমানে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য সেটা ব্যবহার করা হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা