আন্তর্জাতিক

দুই সন্তানের মাঝে মায়ের লাশ!

আন্তর্জাতিক ডেস্ক: এক মোটরবাইকে তিনজন। স্বাভাবিকভাবেই দেখে প্রথমেই ট্রাফিক আইন ভঙ্গের বিষয়টি মাথায় আসবে। এর ওপর আবার করোনা পরিস্থিতি। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকেই হয়তো রাগ হবেন। কিন্তু বিষয়টি মোটেও রাগ হবার মতো কিছু নয়। বলতে হয় হৃদয়বিদারক। ভারতের করোনা মহামারিতে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

এই অবস্থায় চিকিৎসা সেবার সংকট, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সবকিছুর ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় মৃত মায়ের সৎকারের জন্য মোটরবাইকের মাঝখানে লাশ নিয়ে শ্মশানে যান দুই ভাই।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ভারতের অন্ধ্র প্রদেশের। মঙ্গলবার (২৭ এপ্রিল) চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পঞ্চাশোর্ধ্ব মাকে ভর্তি করেন নরেন্দ্র ও রমেশ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যবরণ করেন ওই নারী। হাসপাতালে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় মোটরবাইকে মাকে মাঝে বসিয়ে নয় মাইল দূরের শ্মশান ঘাটে উদ্দেশ্যে রওনা হন তারা।

শুরুতে ট্রাফিক আইন আমান্য করছে ভেবে তাদের আটকায় পুলিশ। কিন্তু বিস্তারিত শোনার পর ছেড়ে দেন। নরেন্দ্র বলেন, ‘আমি এমনটা কখনোই চাইনি। যতদিন এই মোটরবাইক চালাবো ততদিন এই ঘটনা আমার মনে পড়বে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা