আন্তর্জাতিক

বিনামূল্যে রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইচ্ছা থাকলে সবই সম্ভব ৷ ভারতের মধ্যপ্রদেশের ভুপালের এক অটো চালক এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে নিজের অটোকেই বানিয়ে ফেলেছেন অ্যাম্বুলেন্স ৷ আর তাতে করে বিনামূল্যেই করোনা রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে ৷

বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রের খবরে করোনা পরিস্থিতিতে মানুষের অসহায় অবস্থা দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অটো চালক ৷ নিজের অটোকেই রাতারাতি অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন তিনি ৷ আর এতে করে বিনা পয়সায় রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে ৷

ভুপালের ওই অটো চালকের নাম জাভেদ খান ৷ সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, এই কাজ করার জন্য নিজের স্ত্রীর গয়না বেচে দিয়েছেন ৷ অটোর মধ্যেই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি ৷

অক্সিজেন কেনার জন্য রিফিল সেন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েই তা কিনছেন তিনি ৷ সামাজিক মাধ্যমে নিজের মোবাইল নম্বর শেয়ার করেছেন ৷ যে কোনও মানুষ সমস্যায় পড়লেই তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জাভেদ ৷ গত ১৫-২০ দিন ধরেই এই কাজ করছেন তিনি ৷

এখনও পর্যন্ত মোট ৯ জন সঙ্কটজনক রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন জাভেদ ৷ তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

গত কয়েকদিনে ভারতে করোনার কারণে বিপর্যয় নেমে এসেছে। দেশটিতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি। দেশের মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের রেকর্ড হয়েছে। তবে আশার কথা হচ্ছে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার। এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন।

একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৭৯ হাজারের বেশি এবং মারা গেছে তিন হাজার ৬৪৫ জন। অর্থাৎ একদিনের ব্যবধানের মৃতের সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। এ নিয়ে টানা ৯ দিন ধরে ভারতে নতুন সংক্রমণ তিন লাখের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমণ ১ কোটি ৮৭ লাখের বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা