আন্তর্জাতিক

করোনার ভারতীয় ধরন মিলল ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ভারতীয় ধরনে ফ্রান্সের মূল ভূখণ্ডে তিন জন আক্রান্ত হয়েছেন।

এই প্রথম দেশটিতে ভারতীয় ধরনের সংক্রমণ শনাক্ত হলো। গত বৃহস্পতিবার ফ্রান্সের আঞ্চলিক স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র এ তথ্য জানান। খবর ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নওভেলে-অ্যাকুইটেইন ডিপার্টমেন্টের স্বাস্থ্য সংস্থার পরিচালক বেনোইট এলেনবুডে জানিয়েছেন, ভারত থেকে ফেরা এক নারীর দেহে যে করোনার সংক্রমণ ঘটেছে ‌‘তা মহামারি এই ভাইরাসের ভারতীয় ধরন বলে চিহ্নিত করেছি আমরা।’

প্রথম ভারতীয় ধরন ধরা পড়ে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ওই নারীর। সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। গত বুধবার এ তথ্য নিশ্চিত করে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত বাকি দুজনও করোনার ভারতীয় ধরন নিয়ে ফ্রান্সে যান। তারা দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বাসিন্দা।

অবশ্য দুইদিন আগেই ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরোন দাবি করেছিলেন, দেশে করোনার ভারতীয় ধরনের কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের এই ভারতীয় ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

দ্বিতীয় দফায় করোনার প্রকোপে বিপর্যস্ত ভারত। ভারতে প্রথাম শনাক্ত হওয়া ‘বি.১.৬১৭’ নামক করোনার নতুন এই ধরনের কারণেই দেশটিতে এমন প্রকোপ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার মূল ধরনটির চেয়ে এই ধরনের অতিসংক্রামক ও প্রাণঘাতী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা