আন্তর্জাতিক

যে গ্রামে ঘরে নেই দরজা, লাগানো হয় না তালা

আর্ন্তজাতিক ডেস্ক: কল্পনা করুন তো এমন একটি গ্রামের কথা- যেখানে ঘরবাড়িতে নেই কোনও দরজা, দোকানপাটে লাগানো হয় না তালা; এমনকি ব্যাংকে পর্যন্ত তালা নেই। অথচ গ্রামটির বাসিন্দারা কখনো অনিরাপদও বোধ করেন না।

হয়তো ভাবতে পারেন- এমন গ্রাম শুধু কল্পনাতেই থাকে। বাস্তবে তা অদৃশ্য। কিন্তু আপনার ভাবনা ভুল। বাস্তবেই এমন গ্রামের অস্তিত্ব আছে। ভারতের মহারাষ্ট্র প্রদেশের শনি শিঙ্গনাপুর এমনই এক গ্রাম।

এই গ্রামের বাসিন্দারা হিন্দু দেবতা শনির ভক্ত। তাকেই তারা গ্রামটির রক্ষাকর্তা মনে করে।

শানি শিঙ্গনাপুর গ্রামের মানুষের এমন আচরণের পেছনে রয়েছে পুরনো এক ইতিহাস। যদিও এই ইতিহাসের সত্যতা যাচাই করা যায়নি। প্রায় ৩০০ বছর আগে গ্রামটিতে একবার প্রচণ্ড বৃষ্টি ও বন্যা হয়।

বন্যা শেষ হলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পানশালা নদীর তীর থেকে উদ্ধার হয় বিশালাকৃতির কালো রঙের একটি শিলাখণ্ড।

সেই শিলাখণ্ডকে এক রাখাল তার হাতের লাঠি দিয়ে আঘাত করতেই অঝোর ধারায় রক্ত বেরোতে শুরু করে। ফলে গ্রামের সব মানুষ ভয়ে দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলো।

পরের রাতে গ্রামবাসীর স্বপ্নে দেখা দেয় শনি দেবতা। সবাইকে সে জানায়, ওই শিলাখণ্ড মূলত তারই প্রতিমূর্তি। যদি তারা একে সঠিকভাবে উপাসনা করে তাহলে সবার মুক্তি ও নিরাপত্তা দেবেন ঈশ্বর। নইলে এই রক্তের ধারা বন্ধ হবে না।

শনি তার উপাসনার জন্য দুটি শর্ত জুড়ে দেন। প্রথমত, এই গ্রামের কোনও জায়গায় পবিত্র মূর্তিটিকে রাখতে হবে। দ্বিতীয়ত, গ্রামের কেউ তাদের ঘরের দরজা কখনোই বন্ধ করতে পারবে না।

এরপর থেকেই নাকি শনি শিঙ্গনাপুর গ্রামের বাসিন্দারা তাদের বাড়িঘর ও দোকানপাটের দরজা কখনোই বন্ধ করেন না। আর সেই রীতিই চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। গ্রামটির এই প্রথা দেখতে সেখানে প্রতিদিন ভিড় করেন ৪০ হাজার পর্যটক।

২০১০ সালে একবার এক পর্যটক জানান, গ্রামটি থেকে তার ৩৫ হাজার রুপি চুরি হয়েছে। এছাড়া ২০১১ সালে আরেকজন জানান যে গ্রামটি ভ্রমণের সময় তার ৭০ হাজার রুটি মূল্যের স্বর্ণের গয়না হারিয়েছে।

২০১১ সালে ভারতের রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংক শনি শিঙ্গনাপুর গ্রামে শাখা খোলার সিদ্ধান্ত নেয়। তখন গ্রামবাসীর সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ আলোচনার করে স্থির করে যে ব্যাংকের দরজা থাকবে স্বচ্ছ কাঁচের। আর দরজায় থাকবে না কোনও তালা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা