আন্তর্জাতিক

হাসপাতালের জানালা ভেঙে পালালো করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতে চিকিৎসা ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছে। অনেকে চিকিৎসা নিতে চাইলেও হাসপাতালে পাচ্ছেন না কাঙ্ক্ষিত শয্যা বা জায়গা।

তবে এরপরও হাসপাতালে যারা জায়গা পেয়েছিলেন, তাদেরকে ‘সৌভাগ্যবানই’ বলা চলে।

কিন্তু করোনায় আক্রান্ত সেই সৌভাগ্যবানদেরই অনেকে পালিয়েছেন হাসপাতালের জানালা ভেঙে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অরুন্ধতীনগরের পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার হাসপাতালে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাতে পুলিশের নজর এড়িয়ে ওই করোনা হাসপাতালের জানালা ভেঙে ৩১ জন রোগী পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম ত্রিপুরার অরুন্ধতীনগরের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেষ কুমার যাদব।

ত্রিপুরা সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার অর্নিবান দাস জানিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গসহ আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ত্রিপুরায় আসা যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় প্রায় ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সংক্রমণ রুখতে তাদের ওই পিআরটিআই কোভিড কেয়ার হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, ওই ৫০ জন রোগীর মধ্যে মোট ৩১ জন করোনা হাসপাতালের জানালা ভেঙে পুলিশের নজর এড়িয়ে পাইপ বেয়ে নিচে নামেন এবং সেখান থেকে পালিয়ে যান।

পরে হাসপাতালের অনেক বেড খালি থাকায় বিষয়টি নজরে আসে। শুরু হয় ব্যাপক তল্লাশি। যদিও এখনো পর্যন্ত পলাতক করোনা রোগীদের কারও খোঁজ মেলেনি।

এর আগেও বেশ কয়েকজন রোগী পালানোর চেষ্টা করায় আগেভাগেই হাসপাতালের গেটে পুলিশি পাহারাও বসানো হয়। তবে বৃহস্পতিবার রাতে কীভাবে একসঙ্গে এত করোনা রোগী পালিয়ে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন।

এদিকে এ ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রায় সকল রেলওয়ে স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পলাতক করোনা রোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা