আন্তর্জাতিক

কবুতরের বিরুদ্ধে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের এক দেশ থেকে অন্য দেশে যেতে অনুমতির প্রয়োজন হয়। কিন্তু পাখির ক্ষেত্রে এর প্রয়োজন নেই। অবাধে চলাচল করে তারা। কিন্তু সীমানা লঙ্ঘন করায় এবার এক কবুতরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সম্প্রতি পাকিস্তান থেকে ভারতের সীমানায় প্রবেশ করে একটি কবুতর। পাঞ্জাবের রোরানওয়ালা চেকপোস্টে সেই কবুতরটি আটক করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তাদের দাবি, এই কবুতর গুপ্তচরের কাজে ব্যবহার হচ্ছিল। কারণ তার পায়ে এক টুকরো কাগজও বাঁধা ছিল।

এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএসএফ। এরপর কবুতরটিকে পুলিশের কাছে হস্তাস্তর করেছে তারা। বুধবার (২১ এপ্রিল) এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কবুতরের পায়ে বাঁধা কাগজে লেখা সাংকেতিক ভাষার অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কবুতরটিকে খানগড় খানায় রাখা হয়েছে।

থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ধ্রুব দনিয়া বলেন, ‘যেহেতু কবুতর একটি পাখি। আমার মনে হয় না, কবুতরের বিরুদ্ধে মামলা করার কোনো নিয়ম আছে। আমাদের আইন বিশেষজ্ঞদের বিষয়টি জানিয়ে মতামত চেয়েছি।’

তবে এমন ঘটনা এবার প্রথম নয়। গত বছর জম্মু-কাশ্মিরের কঠুয়া জেলার পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে একটি কবুতর ধরা পড়ে। তখনো ধারণা করা হয়, গুপ্তচরবৃত্তির জন্য কবুতরটি ব্যবহার হচ্ছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা