আন্তর্জাতিক

এবার দিল্লিতে অক্সিজেন সঙ্কটে ২৫ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিপর্যস্ত ভারত। টানা কয়েকদিন ধরে করোনার লাগাম টানা যাচ্ছে না। ফলে বিভিন্ন রাজ্য বিশেষ করে রাজধানী দিল্লিতে অক্সিজেনের সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যু হয়েছে।

ওই রোগীদের অবস্থা বেশ গুরুতর ছিল। কিন্তু তাদের পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দিতে না পারায় বাঁচানো সম্ভব হয়নি। একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণেই হয়তো তাদের মৃত্যু হয়েছে।

ওই হাসপাতালের ডিরেক্টর-মেডিকেল এক বিবৃতিতে বলেন, সেখানে যে পরিমাণ অক্সিজেন আছে তা দিয়ে আর দু'ঘণ্টা রোগীদের সেবা দেয়া যাবে। ইতোমধ্যেই ভেন্টিলেটর এবং অক্সিজেন সাপোর্ট দূর্বল হয়ে পড়েছে। সামনের সময়গুলোতে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ওই হাসপাতালে এখনও কমপক্ষে ৬০ জন রোগীর অবস্থা গুরুতর। তাদের অক্সিজেন সাপোর্ট লাগবে। হাসপাতালের স্টাফরা ইতোমধ্যেই আইসিইউতে ম্যানুয়াল ভেন্টিলেশন সাপোর্ট দিচ্ছে।

এক বিবৃতিতে গঙ্গা রাম হাসপাতালের ডিরেক্টর-মেডিকেল বলেন, এখানে জরুরি ভিত্তিতে অক্সিজেন দরকার। আরও ৬০ জন রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মানিস সিসোদিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন যে, দিল্লির প্রায় ছয়টি হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে।

এদিকে, গতকাল রাতে মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের ভিরার এলাকার একটি হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

অপরদিকে, বুধবার রাতে মহারাষ্ট্রে একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা