আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকা ডুবি, মৃত্যুর শঙ্কা ১২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি রাবারের নৌকায় করে ওই অভিবাসীরা ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

একটি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১৩০ জন আরোহী ছিলেন।

এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নৌকার আরোহীরা সবাই প্রাণ হারিয়েছে।

তল্লাশি এবং উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, কয়েক ঘণ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানের পর আমাদের আশঙ্কাই সত্যি হলো। বুধবার সকালে ওই অভিবাসীদের বহনকারী নৌকাটি যাত্রা শুরু করেছিল বলে জানানো হয়।

তিনি বলেন, আমরা খুব ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং স্বজনদের করা ভেবে খুব দুঃখ হচ্ছে। নৌকায় থাকা লোকজনকে আরও আগে উদ্ধারের চেষ্টা করলে হয়তো বাঁচানো সম্ভব হতো। কিন্তু সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সঠিক সময়ে এগিয়ে না আসার কারণেই এই অসহায় মানুষগুলো হয়তো সাগরে ডুবেই মারা গেল।

একটি সংস্থা বলছে, লিবিয়ার কোস্ট গার্ড অভিবাসীদের উদ্ধারে এগিয়ে আসেনি এবং উদ্ধারকারী দলকেও কোনো ধরনের সহায়তা করেনি। তারা সারারাত ভরে শতাধিক অভিবাসীকে এভাবে সাগরের পানিতে ভেসে থাকতে বাধ্য করেছে। যার পরিণতিতে এসব মানুষ প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবারের ওই দুর্ঘটনা ছাড়াই চলতি বছর ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকান অভিবাসীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা