মসজিদের ভেতরে রাখা শয্যায় করোনা রোগীরা চিকিৎসা নিচ্ছেন
আন্তর্জাতিক

মসজিদ যখন হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা। তবে ভারতের অবস্থা যেন বেশিই খারাপ। করোনার এই দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশটির বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ইতোমধ্যেই লাগামছাড়া হয়েছে।

বিপুল সংখ্যক রোগী বৃদ্ধির কারণে হাসপাতাল, নার্সিংহোমগুলোতে শয্যা আর খালি নেই। একই শয্যায় দু’জন রোগীর শুয়ে থাকার দৃশ্য দেখা গেছে দেশটিতে।

গত বছর করোনা মহামারির শুরুতে ভারতের বেশ কিছু ধর্মীয় স্থানকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপ নিতে দেখা গিয়েছিল। এবারের দ্বিতীয় ঢেউ আরও ভয়ংকর। তবে গত বছরের সেই চিত্রের দেখা মিলল আবারও। দেশটির গুজরাট রাজ্যের বারোদা শহরের একটি মসজিদকে কোভিড হাসপাতালে পরিণত করেছে সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান রমজান মাসে মানবতার উৎকৃষ্ট উদাহরণ রাখা ওই মসজিদটি বারোদা শহরের জাহাঙ্গীরপুরায় অবস্থিত। মসজিদ কমিটি নামাজ পড়ার স্থানকে ৫০ বেডের হাসপাতালে পরিণত করেছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হাসপাতালে শয্যা নেই। অক্সিজেনও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি খুব খারাপ। তাই আমরা আমাদের মসজিদকে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি।’

মসজিদ কর্তৃপক্ষের ভাষায়, ‘পবিত্র রমজান মাসে আমরা মানুষের সাহায্যের জন্য এই ভালো কাজ করছি। এর চেয়ে ভালো এই সময়ে আর কী বা হতে পারে।’

গুজরাট রাজ্যের করোনা পরিস্থিতি খুবই খারাপ। স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে বলে সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেডের সংকট। সম্প্রতি রাজকোটের হাসপাতালের বাইরে রোগী নিয়ে অপেক্ষমান অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকার চিত্র দেখা গেছে।

তার কিছুদিন আগে এমনই দৃশ্য দেখা গিয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সেখানে দেখা যায়, যেখানে করোনা রোগী নিয়ে হাসপাতালের বাইরে একের পরের এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।

গত ২ সপ্তাহে ওই রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বোঝানোর জন্য এপ্রিল মাসের শুরুর দিকে শুনানি চলাকালীন গুজরাট হাইকোর্ট হাসপাতালের বাইরে ৪০টির বেশি অ্যাম্বুলেন্স লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি তুলে ধরা হয়েছিল।

এমনকি হাসপাতালে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সেই করোনা রোগীর মৃত্যুর খবরও সামনে এসেছে। বেড ও অক্সিজেনের অভাবেই রাজ্যটিতে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা