আন্তর্জাতিক

যুদ্ধে আমরা জিতেছি যুক্তরাষ্ট্র হেরেছে দাবি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সব সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ।

বুধবার (১৪ এপ্রিল) তিনি এই ঘোষণা দেন। এদিকে বাইডেনের এই ঘোষণাকে নিজেদের বিজয় ও যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবে দাবি করেছে তালেবান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তালেবানের সিনিয়র নেতা হাজী হেকমত।

তালেবানের সিনিয়র এই নেতা গত শতকের ৯০-এর দশকে সশস্ত্র ওই সংগঠনে যোগ দিয়েছিলেন। সেসময় তালেবান গোষ্ঠী আফগানিস্তানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করতো। বর্তমানে তিনি বালখ জেলার তালেবানের ছায়া মেয়র। বালখ জেলা ছিল আফগানিস্তানের সবচেয়ে শান্তিপূর্ণ ও স্থিতিশীল এলাকাগুলোর একটি।
আর বর্তমানে এটি সবচেয়ে সহিংস এলাকাগুলোর অন্যতম।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে তার দেশের সৈন্যদের ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন। আর এটাকে যুদ্ধে নিজেদের বিজয় হিসেবে বিশ্বাস করে তালেবান।

তালেবান নেতা হাজী হেকমত বিবিসি’কে বলেন,‘আমরা যুদ্ধে জয়লাভ করেছি এবং যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সকল কিছুর জন্যই প্রস্তুত আছি। আমরা শান্তির জন্যও প্রস্তুত আছি, একইসঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত আছি।’

তালেবান গোষ্ঠী একইসঙ্গে একদিকে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধ এবং অন্যদিকে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ও চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেলে এর পরের পরিস্থিতি ঠিক কী হবে?

হাজী হেকমতের ভাষায়, ‘আমরা এমন একটি সরকার চাই, যেটা ইসলামিক শরিয়াহ অনুযায়ী চলবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখবো।’

আফগানিস্তানের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তালেবান ক্ষমতার ভাগাভাগিতে যাবে কি না- এমন প্রশ্নের জবাবে হেকমত বলেন, কাতারে অবস্থানরত তালেবানের রাজনৈতিক নেতারা এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে নেবো।

তালেবানরা নিজেদেকে এখন আর বিদ্রোহী বলে মনে করে না। নিজেদেরকে তারা ‘সরকার গঠনে অপেক্ষমান’ (গভার্নমেন্ট-ইন-ওয়েটিং) বলে মনে করে থাকে। নিজেদেরকে পরিচয় দিতে গিয়ে তারা ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ কথাটি উল্লেখ করে।

১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০০১ সালে মার্কিন বাহিনীর হামলায় ক্ষমতা হারানোর আগপর্যন্ত তারা এই নামটিই ব্যবহার করতো।

আর এখন এই গোষ্ঠীটি একটি ছায়া সরকার কাঠামো পরিচালনা করছে। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় সবকিছু দেখভালের জন্য নিয়মমাফিক সরকারের মতো তাদেরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে।

বারইয়ালাই নামে তালেবানের একজন সামরিক কমান্ডার একটি রাস্তার দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই রাস্তা ধরে সামনে এগোলে প্রধান যে বাজারটি আসবে, সেখানেই আফগানিস্তানের সরকারি বাহিনী রয়েছে। কিন্তু তারা সেখান থেকে বের হবে না। কারণ এই পুরো এলাকাটি আমাদের।’

অবশ্য আফগানিস্তানের বেশিরভাগ এলাকারই দৃশ্য এটি। আফগান সরকার কেবল বড় বড় শহর এলাকাগুলো নিয়ন্ত্রণ করে। আর শহরের বাইরে বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীর সদস্যদের ঘিরে রয়েছে তালেবানের যোদ্ধারা।

শুধু তাই নয়, তালেবান গোষ্ঠীর রয়েছে নিজস্ব চেক পোস্ট এবং গোয়েন্দা সংস্থা। আফগানিস্তানের বিস্তৃত এলাকাজুড়ে বিভিন্ন স্থানে তাদের চেকপোস্ট ছড়িয়ে রয়েছে। তেমনই বালখ জেলার একটি চেকপোস্টে যাতায়াত করা সকল গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন তালেবান যোদ্ধারা।

তালেবানের স্থানীয় গোয়েন্দা প্রধান আমির সাহিব আজমল বিবিসি’কে বলেন, ‘আফগান সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন ব্যক্তিদেরই আমরা খুঁজছি। আমরা তাদেরকে আটক করবো এবং (তালেবান পরিচালিত) আদালতের কাছে হস্তান্তর করবো। এরপর আদালতই ঠিক করবে- তাদের ভাগ্যে কী ঘটবে।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা