দিদির সময় শেষ : মোদি
আন্তর্জাতিক

দিদির সময় শেষ : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের) সময় শেষ। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে দিদির। আগামী ২ মে দিদি বিদায় নেবেন এই বাংলা থেকে। সোনার বাংলা গড়তে বিজেপি সরকার আসবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১২ এপ্রিল) পশ্চিমবঙ্গে এসে বিজেপি আয়োজিত তিনটি নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মোদি তিন জনসভা করেছেন পূর্ব বর্ধমানের তালিত, নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় ময়দান এবং উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের কাছারি ময়দানে।

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ইতোমধ্যে চার দফা ভোটগ্রহণ হয়ে গেছে। আরও চার দফা বাকি আছে। তবে বর্ধমানে মোদি বলেন, ‘চার দফা নির্বাচনেই তৃণমূল সাফ হয়ে গেছে। চার দফাতেই সেঞ্চুরি করেছে বিজেপি। আর নন্দীগ্রামে তো দিদি ক্লিন বোল্ড হয়ে গেছেন। দিদির খেলা এবার শেষ হয়ে গেছে। ওরা মাঠের বাইরে চলে গেছে।’

মোদি আরও বলেন, ‘এই বাংলা থেকে কংগ্রেস, বাম দল চলে গেছে। আর ফেরেনি। তৃণমূল এবার চলে গেলে আর ফিরবে না। আর দিদির গড়া টিএমসি কোম্পানি এবার তুলে দেওয়া হবে ভাইপোর হাতে। এই বাংলা আর চায় না তৃণমূলের দুঃশাসন। বাংলা চায় না দিদির ভাইপোর হিংসার খেলা। বাংলা চায় এই বাংলার উন্নয়ন, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান আর নারীশিক্ষার উন্নয়ন। বাংলা চায় এই বাংলায় আসুক বিজেপি সরকার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা