সংগৃহীত
জাতীয়

ফের ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দ্বিপক্ষীয় সফরে ফের দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ঢাকার কূটনৈ‌তিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরের সত্যতা নি‌শ্চিত করেছেন।

আরও পড়ুন : টিকিট কালোবাজারি আর থাকবে না

‌কূটনৈতিক সূত্র বলছে, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দুই দি‌নের সফরে দেশটিতে যাচ্ছেন তি‌নি। দি‌ল্লি সফরের সম‌য় প্রধানমন্ত্রী ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সং‌শ্লিষ্ট সূত্রগু‌লো জানায়, দি‌ল্লি‌ সফরের সময় শেখ হা‌সিনা নরেন্দ্র মো‌দির স‌ঙ্গে বৈঠক করবেন। আশা করা হ‌চ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা দুই দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বি‌ভিন্ন ইস্যু তু‌লে ধরার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : হজের আনুষ্ঠানিকতা শুরু

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হা‌সিনা মসনদে বসার পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি নাকি বেইজিং হবে, তা নিয়ে নানা আলোচনা ছিল। এ আলোচনার মধ্যে ভারতের নির্বাচন চলাকালীন গত মে মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে দিল্লি সফর করার আমন্ত্রণপত্র তুলে দেন। নির্বাচনের মাঝপথে নতুন সরকার নি‌শ্চিত না হওয়ার আগে বিদে‌শি কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল। হয়তো শেখ হা‌সিনা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে দি‌ল্লি।

আমন্ত্রণপত্র পেয়ে জুনের ২১-২৩ এর মধ্যে প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে প্রস্তু‌তিও নিচ্ছিল ঢাকা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেন। আর আমন্ত্রণ জানান তার নতুন সরকা‌রের শপথ অনুষ্ঠানে। বঙ্গবন্ধু কন্যাও আমন্ত্রণ গ্রহণ করে যোগ দেন মো‌দির শপথ অনুষ্ঠানে।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বলছে, মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর দি‌ল্লি যাওয়া সৌজন্য সফর বলে মনে করা হচ্ছে। তবে দিন দশকের মাথায় ফের সরকারপ্রধান দিল্লি যাবেন কিনা-তা নি‌য়ে সংশয় ছিল। ধারণা করা হচ্ছিল, পরবর্তী সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী দিল্লিতে দ্বিপক্ষীয় সফরে যাবেন। কিন্তু দুই বন্ধুপ্রতিম দে‌শের বেলায় সবই সম্ভব ব‌লেই হয়তো স্বল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রীর দি‌ল্লি যাওয়ার সিদ্ধান্ত হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা