আন্তর্জাতিক

কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (১২ এপ্রিল) এই আবেদনকে অযৌক্তিক উল্লেখ করেন আদালত। একইসাথে এই আবেদন করার অপরাধে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়্যারম্যান সৈয়দ ওয়াসিম রিজভিকে ৫০ হাজার রূপি জরিমানাও করা হয়।

গত ১১ মার্চ দেশটির সুপ্রিম কোর্টে করা আবেদনে রিজভি বলেছিলেন, কোরআনের ২৬টি আয়াত মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত সংযোজন করা হয়েছে। যে কারণে পবিত্র কোরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত।

তিনি দাবি করেন, কোরআনের ওই ২৬টি আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরমপন্থাকে উসকে দিচ্ছে। একইসাথে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক।

এসব আয়াতকে অসাংবিধানিক এবং অকার্যকর হিসেবে ঘোষণার আবেদন জানানোর পাশাপাশি এ বিষয়ে মতামতের জন্য একটি বিশেষজ্ঞ ধর্মীয় কমিটি গঠনের দাবি তুলেছিলেন এই শিয়া নেতা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশ বা উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের নীতি স্পষ্ট করার জন্যও কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আহ্বান জানান তিনি।

উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যানের আবেদন করার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশে বিজেপি নেতারা সৈয়দ রিজভির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা