আন্তর্জাতিক

কুমারিত্ব পরীক্ষায় ফেল, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক: নারী স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সারা দুনিয়া এখন উচ্চকিত। কিন্তু এরই মধ্যেও বঞ্চনা-বৈষম্যের শেষ নেই নারীদের। অবিচার শোষণে বিষিয়ে ওটে নারীদের জীবন।

তেমনই এক অদ্ভুত ঘটনার শিকার হয়েছে ভারতের দুই বোন। বিয়ের পর কুমারিত্ব পরীক্ষায় নাকি তারা ফেল করেছে। এ অভিযোগে তাদের সংসার ভাঙার নির্দেশ দিয়েছে সমাজপতিরা।

জিনিউজ জানিয়েছে, বিয়ের কিছুদিন পর তাদের স্বামী গ্রাম্য পঞ্চায়েতে তালাকের আবেদন জানান। তাদের অভিযোগ স্ত্রীরা কুমারীত্ব পরীক্ষায় ফেল করেছে। দুর্ভাগ্যের বিষয় তাদের সেই আবেদনে সম্মতি দিয়েছে পঞ্চায়েতও। এ ঘটনায় স্বামী, শাশুড়ি এবং পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোনকে বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন দু'জনের স্বামী, তার শাশুড়ি ও পঞ্চায়েতের সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র সামাজিক বয়কট (প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিরোধ) আইনের অধীনে মামলা করেছে।

দুই বোনের অভিযোগ, বিয়ের পরে তাদের দু'জনকে শ্বশুরবাড়িতে আলাদা কক্ষে নিয়ে কুমারীত্ব পরীক্ষা করা হয়। জানানো হয়, এটাই নাকি তাদের ঐতিহ্য। পরে তারা দাবি করে, দু'জনই কুমারীত্ব পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এরপর অভিযোগ করা হয় তাদের বিয়ের আগেই অন্য কারও সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল। যে কারণে তাদের কুমারিত্ব নেই।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা