আন্তর্জাতিক

করোনা রোগীদের জন্য ‘মমতার হাত’

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্তের পর হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীদের প্রায় দুই সপ্তাহ নিঃসঙ্গ কাটাতে হয়। নিঃসঙ্গ এই রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে ভিন্ন একটি পন্থা বের করেছেন ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা। পাশে থাকার চিহ্ন হিসেবে রোগীদের হাতে বেঁধে দেওয়া হচ্ছে কৃত্রিম হাত।

কৃত্রিম এই হাতটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের হ্যান্ডগ্লাভসের মাধ্যমে। গ্লাভসগুলো হালকা গরম পানি দিয়ে পূর্ণ করা হয় এবং এগুলো রোগীদের হাতের সঙ্গে বেঁধে দেওয়া হয়।

সহমর্মিতা প্রকাশের নতুন এই পন্থার আবিষ্কারক সাও কার্লোস শহরের একটি হাসপাতালের নার্স সিমি আরাউজো চুনহা।

সিমি জানান, কৃত্রিম এই হাম নগরীর জরুরি সেবা কেন্দ্রে থাকা রোগীদের কিছুটা স্বস্তি দেবে বলে তিনি ভেবেছিলেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাকারে তিনি বলেছেন, ‘মমতা, স্বাচ্ছন্দ্য এবং রোগীর যত্নের স্বার্থে শুধু পেশাদার হওয়া যথেষ্ট নয়, আপনাকে সহানুভূতিশীলও হতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম, এটি মমতা, আনন্দ, মনুষত্বের রূপ হিসাবে কাজ করবে, যেন কেউ তার হাত ধরে রেখেছে।’

টুইটারে কৃত্রিম হাতের মধ্যে রোগীর হাত থাকার ছবিটি পোস্ট করে নিসিম মান্নাথুকারেন নামে এক জন লিখেছেন, ‘ঈশ্বরের হাত-নার্সেরা ব্রাজিলের কোভিড আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। দু'টি ডিসপোজেবল গ্লাভস বাঁধা, গরম পানিতে পূর্ণ, মানুষের স্পর্শে থাকার অসম্ভব অনুকরণ। সামনের সারিতে থাকা যোদ্ধাদের স্যালুট।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা