আন্তর্জাতিক

সৌদি সেনাবাহিনীর তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা এবং শত্রুদের সহযোগিতা করার অভিযোগে দেশটির সেনাবাহিনীর তিনজন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার। স্থানীয় সময় শনিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বিশেষ আদালতে বিচারের পর ওই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

তবে ওই তিন ব্যক্তি ঠিক কাদের সহযোগিতা করেছেন, সে ব্যাপারে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি।

জানা গেছে, ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ছয় বছরেরও বেশি সময় ধরে ইরানের সহায়তাপ্রাপ্ত হুথি বিদ্রোহীদের সঙ্গে ওই এলাকায় সৌদি আরবের সংঘর্ষ চলছে।

এদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকে সারাবিশ্বে সমালোচিত হচ্ছে সৌদি আরব। সৌদির মানবাধিকার পরিস্থিতিও চরম সমালোচনার মুখে পড়েছে।

সৌদি আরবে মৃত্যুদণ্ড বন্ধ করার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অনুরোধ জানিয়েছে আসছে। যদিও সৌদি আরব সেসব ব্যাপারে কর্ণপাত করে না।

সৌদি আরবের মানবাধিকার কমিশনের তথ্য মোতাবেক, গত বছর সে দেশে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার আগের বছর ১৮৫ জনের মৃত্যুদণ্ড করা হয়েছিল।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা