আন্তর্জাতিক

করোনায় ফ্রান্সকে ‘লাল তালিকায়’ আনতে পারে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরনের ঝুঁকির কারণে ব্রিটেন ভ্রমণের ক্ষেত্রে স্বল্প সময়ের জন্যে ফ্রান্সকে ‘লাল তালিকা’ ভুক্ত ও সীমান্তে কড়াকড়ি আরোপ করতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার (২৪ মার্চ) এ কথা বলেন।

ফ্রান্সে তৃতীয় দফার সংক্রমণ চলছে। বুধবার দেশটি লিয়ন নগরীসহ আরো তিনটি এলাকায় লকডাউনের সময় বাড়িয়েছে।

ফ্রান্সে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরণের ব্যাপকতার কারণে উদ্বেগ তৈরি হয়েছে। করোনার এ ধরন অনেক বেশি সংক্রামক।

ব্রিটেনের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে ফ্রান্স কেন লাল তালিকায় নেই সিনিয়র এমপিদের এমন প্রশ্নের জবাবে জনসন বলেন, আমরা কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। প্রয়োজন হলে সে ধরনের পদক্ষেপই নেয়া হবে।

তিনি আরো বলেন, যতো কঠোরই হোক আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জনস্বাস্থ্যের জন্যে প্রয়োজন মনে করলে এবং নতুন ধরনের ভাইরাসের প্রবাহ বন্ধে আমরা কঠোর পদক্ষেপই নেবো। খুব শিগগীরই এ পদক্ষেপ নেয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি ও তার ডেপুটি জনাথন ভ্যান ট্যাম সীমান্তে কড়াকড়ি আরোপে জনসনের ওপর চাপ অব্যাহত রেখেছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা