আন্তর্জাতিক

ভারত থেকে ভ্যাকসিন রফতানি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে বাড়তে থাকা করোনা সংক্রমণ পরিস্থিতিতে অভ্যন্তরীণ চাহিদার কথা চিন্তা করে ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বিবিসি জানিয়েছে, ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গঠিত অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন নিশ্চিতকরণ উদ্যোগ - কোভ্যাক্স ক্ষতির মুখে পড়তে পারে।

এরই মধ্যে, অক্সফোর্ড ভ্যাকসিনের উৎপাদক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ব্রাজিল এবং যুক্তরাজ্যের ভ্যাকসিন চালান আটকে দিয়েছে।

এর আগে, ভারত থেকে বিশ্বের ৭৬ দেশে ছয় কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি করা হয়েছে। কিন্তু, দুই বার রূপান্তরিত করোনার নতুন একটি ধরন ভারতে শনাক্ত হওয়ার পরে বেশি মাত্রায় আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে ভ্যাকসিন রফতানির ওপর সাময়িক স্থগিতাদেশ আসলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা