আন্তর্জাতিক

জাতিসংঘে শ্রীলঙ্কাকে সমর্থন দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে একটি রেজুলেশন উত্থাপন করা হয়েছে। সেখানে শ্রীলঙ্কার পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ মার্চ) জাতিসংঘে রেজুলেশনটি উত্থাপন করে ভোটাভুটি হয়।

বুধবার (২৪ মার্চ) মুঠোফোনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ বরাবরই প্রতিবেশী দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। শ্রীলঙ্কার পক্ষে মানবাধিকার কাউন্সিলে সমর্থন দেওয়া তারই বহিঃপ্রকাশ।

কাউন্সিলের ৪৭ সদস্য এর পক্ষে-বিপক্ষে ভোট দেয়। রেজুলেশটির পক্ষে ভোট পড়ে ২২টি, আর বিপক্ষে ভোট পড়েছে ১১টি। ভোট দেওয়া থেকে বিরত থাকে ১৪টি দেশ।

এশিয়ার দেশগুলোর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া রেজুলেশনটির পক্ষে ভোট দেয়। দক্ষিণ এশিয়ার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের তিনটি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান শ্রীলঙ্কার পক্ষে তথা রেজুলেশনের বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে ভোট দেওয়া থেকে বিরত থাকে দুই সদস্য রাষ্ট্র ভারত ও নেপাল।

মূলত যুক্তরাজ্য, জার্মানি, কানাডাসহ ইউরোপের আরও ৭টি দেশ শ্রীলংকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে রেজুলেশনটি জাতিসংঘে উপস্থাপন করে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সফরে তিনি শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের যৌথ বিবৃতি নিয়ে পরদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বৈঠকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলমান সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই প্রধানমন্ত্রী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা