আন্তর্জাতিক

সৌদি শান্তি প্রস্তাবের পরেই বিমানবন্দরে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব কর্তৃক ঘোষিত ইয়েমেনে যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন শান্তি প্রস্তাবের এক দিনের মাথায় সৌদির দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ কিংবা সৌদি জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার খবর নিশ্চিত করা হয়নি। রয়টার্স ।

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ৬ বছর যাবত সামরিক হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর জবাবে হুথিরা প্রায়ই সীমান্ত অতিক্রম করে সৌদির মূল ভূখণ্ডে প্রবেশ করে আরবের অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে। এর আগেও বেশ কয়েক বার আভা বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার নতুন হামলার পর হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইটার পোস্টে বলেন, ‘ইয়েমেনে আগ্রাসন এবং অবরোধ যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের অভিযানও চলবে।’

এর আগে সোমবার ইয়েমেনে যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। রিয়াদ বলছে, সানা বিমানবন্দর পুনরায় চালু এবং হুদাইদাহ বন্দর ব্যবহার করে জ্বালানি ও খাদ্য আমদানির অনুমতিও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে সানা বিমানবন্দর এবং হুদাইদাহ বন্দর হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রস্তাব মেনে নিতে হুথিদের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

হুথিদের মুখ্য মধ্যস্থতাকারী বার্তাসংস্থা জানিয়েছেন রিয়াদের প্রস্তাবে আকাশ এবং সমুদ্রপথের অবরোধ পুরোপুরি প্রত্যাহারের দাবি সম্পূর্ণ মানা হয়নি। তারপরও শান্তি চুক্তি নিয়ে সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ওমানের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাবে।

উল্লেখ্য, ৬ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা