আন্তর্জাতিক

মৃত্যুদণ্ডের বিধান নিষিদ্ধ করলো ভার্জিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান তুলে নিয়েছে ভার্জিনিয়া। অঙ্গরাজ্যের গভর্নর একটি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নতুন এই আইন কার্যকর হলো। খবর বিবিসির।

গভর্নর রালফ নর্টহ্যাম এ প্রসঙ্গে বলেন, এই বাতিলকরণের ফলে জাতিগত বৈষম্যের ইতিহাসের পাশাপাশি একটি ‘মৃত্যুর যন্ত্র’ বন্ধ হবে।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের বিধান বহাল রাখার পর থেকে টেক্সাসের পর ভার্জিনিয়াতেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ওই সময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণানঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে প্রচুর সংখ্যক মৃত্যদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যে এখনো মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এদের মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে এই শাস্তি কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৭ বছর ধরে চলা একটি ফেডারেল স্থগিতাদেশ তুলে নিয়েছিলেন। এর ফলে কয়েক মাসের মধ্যেই ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর মধ্যে ছয় জনের দণ্ড কার্যকর হয় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর তার দায়িত্ব ছাড়ার আগে।

নির্বাচনের প্রচারণার সময় জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মৃত্যদণ্ডের বিধানের অবসান করবেন। অঙ্গরাজ্যগুলোকে এজন্য আইনি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত এ বিষয়ে বাইডেন কোনো পদক্ষেপ নেননি।

ভার্জিনিয়ায় উপনিবেশ গড়ে ওঠার পর থেকে এ পর্যন্ত ১৪শ বার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অঙ্গরাজ্যটির বর্তমান ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই বিধান তুলে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাদের যুক্তি ছিল, এই বিধানের শিকার বেশি হয় সামঞ্জস্যহীনভাবে অন্য বর্ণের মানুষ এবং মানসিকভাবে অসুস্থ ও দরিদ্র ব্যক্তিরা।

বিলে স্বাক্ষর করার সময় গভর্নর নর্টহ্যাম জানান, গত এক শতাব্দীতে অঙ্গরাজ্যের ৩৭৭টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ২৯৬ জনই ছিলেন কৃষ্ণাঙ্গ।

মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় থাকা পরবর্তী দুজন ব্যক্তির উভয়েই কৃষ্ণাঙ্গ। তবে নতুন এই আইনের ফলে তাদের বর্তমান দণ্ড আজীবন কারাবাসের দণ্ডে পরিণত হবে।

জাতিসংঘের তথ্যমতে, ১৯৪টি সদস্য দেশের মধ্যে ১৭০টি দেশে মৃত্যুদণ্ডের আইন অথবা কার্যকর করা বাতিল হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো এই আইন তুলে নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক মহল থেকে বারবার সমালোচিত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা