আন্তর্জাতিক

হুইল চেয়ারে বসে হাসপাতাল ছাড়লেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : হুইল চেয়ারে বসে হাসপাতাল ছাড়লেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ( ১২ মার্চ ) সন্ধ্যায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানায়।

আনন্দবাজার জানায়, শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস প্রধান হুইল চেয়ারে করে এসএসকেএম হাসপাতাল থেকে বের হন। সেখান থেকে তিনি তার বাসভবনে পৌঁছেছেন।

প্রতিবেদনে বলা হয়, মেডিকেল বোর্ড তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। তৃণমূল নেতাদের অনুরোধে কর্তৃপক্ষ মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে।

সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন এবং তাকে কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার এক ভিডিও বার্তায় মমতা বললেন, ‘সকলে শান্ত থাকুন, মানুষের সমস্যা হয় এমন কিছু করবেন না। কাল খুব জোর লেগেছিল। আমি আশা করছি, কয়েক দিনের মধ্যেই আবার মাঠে নামতে পারব, প্রচারে বের হব। তবে হুইল চেয়ারে ঘুরতে হতে পারে। সেটা সকলে সহযোগিতা করলে সম্ভব হয়ে যাবে।’

হাসপাতালের বরাত দিয়ে এই সময় জানিয়েছে, মমতার বাঁ-পায়ে ব্যথা রয়েছে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সোডিয়ামের মাত্রা কম।

বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় ৪-৫ জন মমতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। এ ঘটনার পর নির্বাচনী প্রচার কর্মসূচি মাঝপথে বন্ধ করে মমতাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়।

কলকাতায় ফেরার পথে রাস্তায় সাংবাদিকরা মমতার গাড়ি থামালে তিনি বলেন, ‘ভিড়ের মধ্যে ৪-৫ জন বাইরে থেকে ঢুকে পড়েছিল। ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে। ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়। এর পেছনে ষড়যন্ত্র ছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা