আন্তর্জাতিক

নারী-পুরুষ সমতায় বাড়বে ২০ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : লিঙ্গ বৈষম্য পরিহার করে সমতা ভিত্তিক নারী-পুরুষের অংশগ্রহণে বিশ্ব অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগীতা নীতিতে বেশির ভাগ দেশেই পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছেন নারীরা। বর্তমানে বিভিন্ন দেশের সরকার বিষয়গুলো অনুধাবন করে অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, নারীরা পুরুষদের মতো একই স্তরের শিক্ষিত হয় এবং একই সংখ্যক চাকরির সুযোগ পায় তাহলে ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে ২০ ট্রিলিয়ন ডলার যোগ হতে পারে। খবর ব্লুমবার্গ।

চলতি সপ্তাহে প্রকাশিত এ গবেষণাধর্মী প্রবন্ধ বিশ্লেষণ করেছেন ব্লুমবার্গের অর্থনীতিবিদ এ্যাড্রিয়ানা দুপিতা, অভিষেক গুপ্ত ও টম আরলিক। তাদের মতে, মাধ্যমিক শিক্ষা, শিশু যত্ন ও নমনীয় কাজের ব্যবস্থাগুলোয় নারীদের প্রবেশাধিকার বাড়াতে পারলে আরও নারী শ্রমশক্তিতে প্রবেশ করবেন। আর তাদের হাত ধরে আগামী ৩ দশকে বিশ্ব অর্থনীতি দ্রুত ও কার্যকরভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এ সমীক্ষায় ৩৬টি উন্নত ও উদীয়মান অর্থনীতিখাত বিশ্লেষণ করা হয়েছে। সমীক্ষায় প্রমাণ হিসেবে বলা হয়েছে, শ্রমশক্তিতে লিঙ্গ ব্যবধান বন্ধ করা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনভাবে মহামারী ও তারপরে অর্থনৈতিক পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ। সমীক্ষায় দেখা গেছে, বিশ্বজুড়ে ২৫ থেকে ৬৪ বছর বয়সী নারীদের মধ্যে কেবল ৫৮ দশমিক ৪ শতাংশ নারী শ্রমশক্তিতে জড়িত। যেখানে একই বয়সী ৯২ দশমিক ১ শতাংশ শ্রমশক্তিতে রয়েছেন।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ মন্দা থেকে বেরিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে চালিত করতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে সেখানেও নারীরা পিছিয়ে পড়ছেন। এটিকে অর্থনীতিবিদরা দেশের প্রথম নারী মন্দা বলে অভিহিত করেছেন। করোনা মহামারীতে গত বছর পরিষেবা খাতে বিপর্যয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ডে কেয়ার সেন্টারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ফলে শিশুদের দেখভালের জন্য অনেক নারীকে বাধ্য হয়ে তাদের চাকরি ছেড়ে দিতে হয়েছে।

মার্কিন সেন্সাস ব্যুরোর তথ্য অনুসারে, জানুয়ারিতে প্রায় ১৪ লাখ মা কর্মসংস্থানের বাইরে ছিলেন। ফেব্রুয়ারির কাজের প্রতিবেদনে উঠে এসেছে, কর্মক্ষেত্রে কিছুটা বয়স্ক নারীদের অংশগ্রহণ বেড়েছে। যদিও সেটা প্রাক-মহামারীর স্তরের তুলনায় অনেক কম। প্রতিবেদন বিশ্লেষণ করা দেশগুলোর মধ্যে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণে সবচেয়ে পিছিয়ে পড়া দেশ ভারত। দেশটির শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার মাত্র ১৬ দশমিক ৬ শতাংশ।

এছাড়া সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘উইমেন, বিজনেস এন্ড দ্য ল ২০২১ ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনেও নারীদের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। ১৯০টি দেশে ৮ টি সূচকের আলোকে ৩৫টি প্রশ্নের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এক্ষেত্রে মোট নম্বর ছিল ১০০।

প্রতিবেদনে দেখা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ৭৫ শতাংশই গড় পয়েন্ট অর্জন করতে পারেনি। কম পয়েন্ট পেয়ে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে ঘানা, ইয়েমেন, কুয়েত, সুদান, কাতার, ইরাক, ওমান, সিরিয়া ও আফগানিস্তানের নাম। এছাড়া অর্থনীতিতে নারীর অংশগ্রহণে বাধা না-থাকা দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, ফ্রান্স, পর্তুগাল ও সুইডেন।

পুরুষ ও নারীদের মধ্যে এ ব্যবধান বন্ধ করা গেলে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন ৩০ শতাংশেরও বেশি যোগ হতে পারে। ব্লুমবার্গের অর্থনীতিবিদ দুপিতা বলেছেন, অর্থনীতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর জন্য দেশগুলোকে তাদের অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা এবং পুনরায় ডিজাইন করতে হবে।

অর্থনীতি উৎপাদনশীল কাজের মাধ্যমে অতিরিক্ত শ্রমশক্তিকে স্বাগত জানাতে সক্ষম হয়। তবে অনেক দেশে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে গভীর প্রতিবন্ধকতা রয়ে গেছে। এগুলো দূর করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা