আন্তর্জাতিক

করোনার সব ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী নোভাভ্যাক্স টিকা

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি নোভাভাক্সের তৈরি করোনা টিকা ট্রায়ালে দেখা গেছে করোনার যে কোনও মারাত্মক ট্রেইনের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা দিতে এবং আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এ টিকা শতভাগ কার্যকর।

বৃহস্পতিবার ( ১১ মার্চ) বিভিন্ন ট্রায়ালের পর কোম্পানিটি এ কথা জানিয়েছে। খবর এএফপি। ফলাফলে দেখা গেছে, করোনায় হালকা ও মাঝারিভাবে আক্রান্তদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকর।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনের (স্ট্রেইন) ক্ষেত্রেও এ টিকার কার্যকারিতা লক্ষ্য করা গেছে। গত জানুয়ারিতে ঘোষিত অন্তবর্তী ফলাফলের পর চূড়ান্ত বিশ্লেষণ করে বৃহস্পতিবার এ টিকার এমন কার্যকারিতার কথা জানানো হয়।

ব্রিটেনে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালে করোনার হালকা , মাঝারী ও মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টিকা ৯৬.৪ শতাংশ কার্যকর হয়েছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের মোট ১৫ হাজার মানুষ অংশ গ্রহন করে। এদের মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছর। করোনার প্রকৃত স্ট্রেইনে আক্রান্তের ক্ষেত্রে এমন ফলাফল পাওয়া যায়।

করোনার ভিন্ন ধরণ বি.১.১.৭-এ আক্রান্তের ক্ষেত্রে নোভাভ্যাক্স টিকা ৮৯.৭ শতাংশ কার্যকর বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় ছোট পরিসরে ফেজ ২বি ট্রায়ালে এ টিকার ৪৮.৬ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে। এ ধাপের পরীক্ষায় প্রায় ২ হাজার ৬০০ লোক অংশগ্রহণ করে। তবে এইচআইভি নেগেটিভ স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকার কার্যকারিতার হার ৫৫.৪ শতাংশ।

উভয় পরীক্ষায় থেকে জানা গেছে, এনভিএক্স-কোভ ২৩৭৩ নামের এ টিকা মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শতভাগ কার্যকরী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা