আন্তর্জাতিক

বিমান ভাড়া অর্ধেকের প্রস্তাব অস্ট্রেলিয়া সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ নাগরিক অর্ধেক বিমান ভাড়ায় দেশের অভ্যন্তরের বিভিন্ন অবকাশ কেন্দ্র ভ্রমণের সুযোগ পাবেন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশটির সরকার আন্তর্জাতিক পর্যটকদের এ দেশে আসা থেকে বিরত রাখতে সীমান্ত বন্ধ করে দেয়ার পর পর্যটন খাতকে চাঙ্গা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঘোষিত সরকারের একটি পরিকল্পনার আওতায় তারা এ সুযোগ পাবেন। খবর- এএফপি।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, সরকার অস্ট্রেলিয়ার প্রধান নগরীগুলোর বাইরের বিভিন্ন এলাকা ভ্রমণে আট লাখ ফ্লাইটকে ভুর্তকি দিতে ১শ’ ২০ কোটি অস্ট্রেলীয় ডলার ব্যয় করবে। আর এই এলাকাগুলো ‘আন্তর্জাতিক পর্যটকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

খবরে বলা হয়, গ্রেট ব্যারিয়ার রীফ, উলুরু ও গোল্ড কোস্টের মতো বিভিন্ন অবকাশ কেন্দ্র ভ্রমণ করার ক্ষেত্রে অস্ট্রেলীয়রা অর্ধেক বিমান ভাড়ার এই সুযোগ পাবেন।

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় গত মার্চে অস্ট্রেলিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য দেশের পর্যটক অস্ট্রেলিয়া আসা বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের জন্য ফের সীমান্ত খুলে দেয়ার কোন ঘোষণা দেয়া হয়নি।

মহামারি শুরুর আগে অস্ট্রেলিয়ার বাৎসরিক আন্তর্জাতিক পর্যটনের আয় ছিল ৪৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা