আন্তর্জাতিক

৪ জুলাই হবে করোনামুক্ত স্বাধীনতা দিবস : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : প্রাপ্তবয়স্কদের সবাই করোনাভাইরাসের টিকা নিলে আসছে ৪ জুলাই যুক্তরাষ্ট্রবাসী ‘করোনামুক্ত’ স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা সংক্রমণকে মহামারি হিসেবে ঘোষণা করার এক বছর পূর্তিতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক ভাষণে তিনি এ আশা প্রকাশ করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভাষণে ১ মে এর মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে করোনা টিকার আওতায় আনতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দেন বাইডেন। বয়স বা স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় রেখে এতদিন যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া হচ্ছিল।

বাইডেন বলেন, ‘১ মে এর মধ্যে প্রাপ্তবয়স্ক সবাই করোনার টিকা নিলে, আশা করা যাচ্ছে, পরিবার ও স্বজনদের নিয়ে বাড়ির উঠানে আপনারা স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবেন।’

তিনি বলেন, ‘ওইদিন শুধু স্বাধীনতা দিবসই নয়, করোনামুক্ত হওয়ার দিবসও উদযাপন করতে সক্ষম হবে দেশ।’

প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি বর্ধিত করার লক্ষ্যে টিকাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে পশুচিকিৎসক ও দাঁতের চিকিৎসকদেরও জনগণকে টিকা দেয়ার অনুমতি দেয়া হবে। অসচ্ছল সম্প্রদায়কে করোনার টিকার আওতায় আনতে মোবাইল ইউনিট কাজ করবে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন বাইডেন। তবে ৬০তম দিনেই এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে বৃহস্পতিবারের ভাষণে উল্লেখ করেন তিনি।

এ সময় শারীরিক দূরত্ব, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরাসহ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে আহ্বান জানান বাইডেন।

তিনি বলেন, ‘করোনাকে পরাস্ত করার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা