আন্তর্জাতিক

তেলআবিব ও হাইফা গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইল হামলার ধৃষ্টতা দেখালে তেলআবিব ও হাইফা গুঁড়িয়ে দেয়া হবে বলে হুশিয়ার করেছে তেহরান।

রোববার ( ৭ মার্চ ) তেহরানসহ সম্ভাব্য সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছে বলে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এই হুশিয়ারি দেন। খবর তাসনিম নিউজের।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইলের শাসকগোষ্ঠী সামান্য বাড়াবাড়ি করলে তেলআবিব ও হাইফা শহর গুঁড়িয়ে দেওয়া হবে। জেনারেল হাতামি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, মাঝে মাঝে তারা ছোটমুখে অনেক বড় বড় কথা বলে ফেলেন। এসব হুমকি-ধমকির মাধ্যমে এটি স্পষ্ট যে, তারা চরম হতাশাগ্রস্ত।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি অনেক বছর আগে ইহুদিবাদীদের সমুচিত জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইল আমাদের প্রধান শত্রু নয়; এমনকি ইরানের সঙ্গে শত্রুতা বজায় রাখার ন্যূনতম যোগ্যতাও তাদের নেই।

ইহুদিবাদী শাষকগোষ্ঠী ভালো করেই জানে এবং তারা যদি না জেনে থাকে, তা হলে তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে, তারা সামান্যতম ভুল করলে তেলআবিব এবং হাইফা শহর মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে।

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের আদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কার্যকর করা হয়েছে এবং এটি একটি নীলনকশায় রূপান্তরিত হয়েছে। সর্বোচ্চ নেতার সামান্য ইঙ্গিতেই তা বাস্তবায়ন করা হবে। তাই আমি তাদের উপদেশ দেব, তারা যেন কখনই এ ভুল না করে।

ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে গেলে ইসরাইল তাতে হামলা চালাবে বলে বেনি গান্তজ হুমকি দেওয়ার পর জেনারেল হাতামির এসব বক্তব্য এলো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা