আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা দমন উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তা কর্তৃপক্ষের দমনপীড়ন উপেক্ষা করেই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রোববার (৭ মার্চ) হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ করেছে।

এদিকে ইয়াঙ্গুনের কিছু কিছু এলাকায় রাতভর ধরপাকড় চালিয়ে অং সান সুচির রাজনৈতিক দলের অনেককেই গ্রেফতার করা হয়েছে।

শনিবার সরকারি সংবাদ মাধ্যমে ঘোষণা করা হয়েছে, সরকারি চাকুরীজীবীরা অব্যাহতভাবে কাজ বয়কট করতে থাকলে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে। সোমবার (৮ মার্চ) থেকে এ পদক্ষেপ কার্যকর হবে।

কিন্তু বিক্ষোভকারীরা কর্তৃপক্ষকে উপেক্ষা করেই ইয়াঙ্গুনের অন্তত সাতটি এলাকায় এবং আরো পাঁচটি শহর ও আঞ্চলিক শহরে তাদের সমাবেশ অব্যাহত রেখেছে।

গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সেনাবাহিনী। তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ চলছে।

বুধবার (৩ মার্চ) দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘ বলছে ওইদিন নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছে যা এ যাবত সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানির ঘটনা।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হয়েছে। তবে এ সংখ্যা আরো বেশি বলেই ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত আটক করা হয়েছে ১৭শরও বেশি লোককে।

এদিকে এনএলডি’র একজন কর্মকর্তা সু উইন নিশ্চিত করেছেন, তাদের পার্টির কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সংখ্যা ঠিক কতো তা নির্দিষ্ট করে বলতে পারেননি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা