আন্তর্জাতিক

ডোম ও রিক্সাওয়ালা মনোরঞ্জন মমতার প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক : রিক্সা চালান মনোরঞ্জন ব্যাপারী। একসময় অভাবের তাড়নায় ডোমের কাজও করেছেন। রাঁধুনির কাজ নিয়েছেন, মাটি কুপিয়েছেন। বলাগড় বিধানসভা কেন্দ্রে দলিত সাহিত্য একাডেমির সভাপতিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চমক।

প্রচারে আলো যখন সবটুকু শুষে নিচ্ছেন সোহম, সায়ন্তিকা, কাঞ্চন, সায়নী, জুন, লাভলী, রাজেরা তখন হতদরিদ্র এই উদ্বাস্তুকে প্রার্থী করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিরাট চমক ও চ্যালেঞ্জ। মমতা প্রার্থীপদ ঘোষণার পরপর বলাগড়ের মুকুন্দপুরে মনোরঞ্জন ব্যাপারীর ঘুপচি ঘর মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

একদা পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল হয়ে আসা মনোরঞ্জন শুধু বলেন, রিকশা চালানোর সময় কত বড় গাড়ির টক্কর সামলাতে হয়, এবারও সামলে নেবো। রিকশা চালিয়ে, ডোমের মরা পোড়ানোর কাজের ফাঁকে কিংবা রান্নার কাজ করতে করতেও মনোরঞ্জন ব্যাপারী সাহিত্যচর্চা করে গেছেন।

এক বছর আগে লেখা তার বই চণ্ডাল জীবনের অনুবাদ ইংরেজিতে হয়েছে।দলিত সাহিত্য একাডেমির সভাপতির চেয়ারে তাকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রিকশাচালক স্বপ্ন দেখছেন দলনেত্রীর হাত শক্ত করার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা