আন্তর্জাতিক

এবার মিয়ানমারের ফেডারেল রিজার্ভ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার অপরাধে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। এরইমধ্যে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টাকালে তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

রয়টার্স বলছে, ফেড কিংবা মার্কিন অর্থ বিভাগ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে খবরে মার্কিন সরকারের এক কর্মকর্তা ও বিষয়টি অবগত এমন আরও দুজনের বরাত দিয়ে বলা হয়েছে, মিয়ানমারের সরকারি ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে ফেড।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে ৪ ফেব্রুয়ারি পাঠানো সেই তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। এরপর মার্কিন কর্মকর্তারাও তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন।

পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে সেই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।সম্প্রতি মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকে নতুন একজন গভর্নর নিয়োগ দিয়ে গণতন্ত্রপন্থি কর্মকর্তাদের আটক করে জান্তা সরকার। এরপরেই অর্থ আটকে দেয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে বলে জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতেই ফেড থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক শাসকরা। তবে এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কারও বক্তব্য জানতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা