আন্তর্জাতিক

ইকুয়েটোরিয়াল গিনিতে ডায়নামাইট বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে রোববার (৭ মার্চ) বিকেলে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছে ৬ শতাধিক। খবর দ্য গার্ডিয়ান, আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।

গিনির সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক নগরী খ্যাত বাটার একটি সামরিক ব্যারাকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং জানিয়েছেন ডিনামাইটের মতো বিস্ফোরক দ্রব্য অযাচিতভাবে রাখার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।

১৯৪২ সাল থেকে গিনিকে শাসন করা এই প্রেসিডেন্ট আরো জানিয়েছেন এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০০ জন।

প্রেসিডেন্টের বক্তব্যের দুই ঘণ্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তা থেকে জানা গেছে বিস্ফোরণের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মন্ত্রণালয় থেকে শঙ্কা করা হয়েছে।

স্থানীয় কয়েকটি টেলিভিশনের খবরে দেখা গেছে লোকজন ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ট্রাক, পিক-আপ ও ভ্যানে করে আহতদের বাটা জেনারেল হাসপাতাল ও নুয়েভো ইনসেসো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সর্বসাধারণকে রক্তদানের জন্য আহ্বান করা হচ্ছে।

যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা