আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় বিশাল হিমশৈলে ভাঙন

আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্টার্কটিকায় একটি ব্রিটিশ গবেষণা স্টেশনের কাছে বিশাল আয়তনের এক হিমশৈল ভেঙে গেছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (ব্যাস) নামক এই গবেষণারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

হিমশৈলটির আকৃতি ১ হাজার ২৭০ বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়েও বড়। ১৫০ মিটার পুরু ব্রান্ট আইস শেলফ নামক একটি আইস শেলফ থেকে এটি ভেঙে যায়। এই আইস শেলফে গত প্রায় এক যুগ আগে বড় বড় ফাটল দেখা গিয়েছিল।

হিমশৈলটি পুরোপুরি ভেঙে পড়ার আগে এর গায়ে কয়েক’শ মিটার দীর্ঘ ফাটল দেখা দেয়। ব্রিটেনের হ্যালি ৬ গবেষণা স্টেশন আইস শেলফটির অবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ করছে।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পরিচালক জেইন ফ্রান্সিস বলেন, ‘ব্রান্ট আইস শেলফে একটি হিমশৈলের বরফ ভাঙনের জন্য ব্যাসে আমাদের টিমগুলো কয়েক বছর ধরে প্রস্তুত ছিল।’

বরফ ভাঙতে থাকার কারণে হুমকি তৈরি হওয়ায় এই ভাসমান গবেষনাগারটি ২০১৬-১৭ সালে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। তবে সর্বশেষ হিমশৈল ভাঙনের ঘটনাটি গবেষণারের জন্য হুমকি তৈরি করবে না বলে জানান ব্যাসের বিশেষজ্ঞরা। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (ব্যাস) অ্যান্টার্কটিকা অঞ্চলের অন্যতম নেতৃত্বস্থানীয় গবেষণাগার।

জলবায়ু পরিবর্তনের ফলে অ্যান্টার্কটিকায় হিমশৈল ভেঙে সাগরে পতিত হওয়ার ঘটনা সম্প্রতি বেড়েছে।

তবে সাম্প্রতিক হিমশৈল ভাঙনের ঘটনা সম্পর্কে ব্যাস বলছে, ‘জলবায়ু পরিবর্তন এ ঘটনার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

জেইন ফ্রান্সিস বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে হিমশৈলটা হয়তো দূরে সরে যাবে। অথবা এটি জলে আটকে গিয়ে ব্রান্ট আইস শেলফের কাছাকাছিই অবস্থান করবে।’ সূত্র: এএফপি

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা