আন্তর্জাতিক

মার্কিন প্রতিবেদন সৌদির প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক : ক্রাউন প্রিন্স ও ডি-ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি হত্যার অনুমোদন দিয়েছিলেন বলে শুক্রবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনকে ‘নেতিবাচক, মিথ্যা ও অগ্রণযোগ্য’ হিসেবে অভিহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সৌদি নেতৃত্ব সম্বন্ধীয় ওই প্রতিবেদনে তুলে ধরা নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়ন সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে সৌদি আরব এবং প্রতিবেদনে ভুল তথ্য ও ভুল উপসংহার টানা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন নিশ্চিত করেছে, তুরস্কের ইস্তাম্বুল থেকে খাশোগিকে আটক নয়তো মেরে ফেলার মতো অভিযানের অনুমোদন দিয়েছিলেন বিন সালমান।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসল্যুটে ঢোকার পর সৌদি আরব থেকে পাঠানো ঘাতক বাহিনীর হাতে নিত হন খাশোগি। টুকরো টুকরো করে ফেলায় তার মরদেহ আর কখনো উদ্ধার করা যায়নি।

গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হচ্ছে, ‘এটা ছিল একটা ঘৃণ্য অপরাধ এবং এতে রাজতন্ত্রের আইন ও মূল্যবোধগুলোর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। নিজ নিজ সংস্থার নিয়ম ভেঙে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগোচরে একদল ব্যক্তি এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।’

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের আদালত দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করেছে। খাশোগির পরিবারও এই রায়কে স্বাগত জানিয়েছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা