আন্তর্জাতিক

খাশোগি হত্যায় সৌদি প্রিন্সের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া খাশোগিকে আটক বা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন প্রিন্স। দুই বছর আগে দুনিয়াজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা এবারই প্রথম প্রকাশ করল যুক্তরাষ্ট্র।

২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিহত হন জামাল খাশোগি। সৌদি শাসক গোষ্ঠীর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দফতরের এই প্রতিবেদনে বলা হয়, “সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা বা আটক করতে তুরস্কের ইস্তাম্বুলে অভিযানের অনুমোদন দিয়েছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।”

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্রাউনের প্রিন্সই এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বলে ২০১৮ সালেও সিআইএ সন্দেহ করেছিল বলে খবর বেরোয়া। তবে এর আগে কখনও বিষয়টি প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবে মানবাধিকার এবং আইনের শাসনের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে শক্ত অবস্থান নেবেন বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ক্রাউন প্রিন্সের বাবা বাদশা সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে জো বাইডেন ‘সর্বজনীন মানবাধিকার এবং আইনের শাসনের গুরুত্বের বিষয়ে’ যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি বাতিলের বিষয়ে ভাবছে বাউডেন প্রশাসন। এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।সৌদি কর্তৃপক্ষ খাশোগি হত্যাকাণ্ডের জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে ইস্তাম্বুলে পাঠানো এজেন্টদের বাড়াবাড়ির কথা বলে আসছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ৫জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত, গত বছর ওই সাজা কমিয়ে ২০ বছরের কারাদণ্ড করা হয়। ২০১৯ সালে জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার এ্যাগনেস ক্যালামার্ডও সৌদি আরবের বিরুদ্ধে পরিকল্পিতভবে খাশুগজিকে হত্যার অভিযোগ তোলেন। ন্যায়বিচারের পরিপন্থি আখ্যায়িত করে সৌদি আরবের বিচারকেও নাকচ করেন তিনি।

খাশুগজি হত্যার পরিকল্পনা : তুর্কি বাগদত্তাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজ নিতে ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে যান ৫৯ বছর বয়সী খাশোগি। সেখানে গেলে কিছু হবে না বলে সে সময় যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানের (ক্রাউন প্রিন্সের ভাই) কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছিলেন বলে বলা হয়ে থাকে।

তবে তার সঙ্গে কোনও ধরনের যোগাযোগের কথা অস্বীকার করেছেন প্রিন্স খালিদ। সৌদি প্রসিকিউটরদের ভাষ্য মতে, ধস্তাধস্তি করে খাশুগজিকে আটকানো হয় এবং ইঞ্জেকশনের মাধ্যমে তাকে অতিরিক্ত পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। এর ফলে তার মৃত্যু হয়। এরপর তার মৃতদেহ কেটে টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে স্থানীয় এক দোসরের কাছে দেওয়া হয়। তবে খাশুগজির দেহাবশেষ আর পাওয়া যায়নি।

তুরস্কের গোয়েন্দাদের হাতে ধরাপড়া খাশোগির ঘাতকদের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে এই হত্যার রহস্য বেরিয়ে আসে। জামাল খাশোগি এক সময় সৌদি সরকারের পরামর্শক ছিলেন। রাজ পরিবারের ঘনিষ্ঠও ছিলেন। এক সময় রাজপরিবারের আনুকূল্য হারান তিনি। ২০১৭ সালে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে চলে যান।

এই সাংবাদিক সেখানে থেকে ওয়াশিংটন পোস্টে মাসে একটি করে কলাম লিখতেন, যাতে প্রিন্স মোহাম্মদের নীতির সমালোচনা করতেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা