আন্তর্জাতিক

বৃটেনে লকডাউন তুলে নেয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনে নতুন ধরণের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তৃতীয় দফায় লকডাউন ধাপে ধাপে শিথিল তথা পুরোপুরি তুলে নেয়ার রোডম্যাপ ঘোষণা করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী বরিস জনসন প্রস্তাবিত রোডম্যাপ মতে, আগামী ৮ই মার্চ স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

পরবর্তীতে খুলবে স্পোর্টস এবং রিক্রেশন সেন্টার। অবশ্য পার্ক, কফিশপ বা বারে দুইজনের বেশি একত্রে মিলিত হওয়া, গল্প করা, মিটিং বা আড্ডাবাজি করতে পারবেন না। এ ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারি থাকবে।

২৯শে মার্চ দুই পরিবারের মধ্য দেখা-সাক্ষাতের বিদ্যমান নিষেধাজ্ঞা ওঠে যাবে, পরিবারদ্বয়ের সদস্যরা একে অন্যের বাসায় যেতে পারবেন। ২৯ শে মার্চ থেকে ৬ জন একত্রে মিলিত হতে পারবেন, গ্রুপ মিটিং করতে পারবেন। ৬ সদস্যের পিকনিকও করা যাবে।

২৯শে মার্চ থেকে এক শহরের লোক অন্য শহর বা অন্য অঞ্চলে যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, এপ্রিল মাস থেকে বিদ্যমান লকডাউনে ধাপে ধাপে আরো শিথিলতা আসবে। এপ্রিলে প্রস্তাবিত শিথিলতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আউটডোর পরিসেবা উন্মুক্তকরণ।

মে মাসে পাব রেস্টুরেন্ট খোলা হতে পারে। ঘোষণা মতে, জুলাই মাসের মধ্যে সবার জন্য ভ্যাকসিন প্রকল্প বাস্তবায়িত হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা